দ্য ফ্যাক্ট ইনসাইট ডেস্ক
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্ট্রোকের পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন মারা গেছেন।

বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাবির আইবিএ পরিচালক অধ্যাপক ড. শরিফুল ইসলাম।

সাইমনের মৃত্যুতে শোক প্রকাশ করে অধ্যাপক ড. শরিফুল ইসলাম বলেন, “সাইমন আজ সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে। এভাবে তার চলে যাওয়া মেনে নেওয়া কষ্টকর।” তিনি জানান, সাইমনের মরদেহ চট্টগ্রামে তার নিজ বাসায় নিয়ে যাওয়া হবে।

এর আগে গত শনিবার (৮ আগস্ট) স্ট্রোক করলে সাইমনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে পরদিন রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়।

পরে তাকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন রাবির এই তরুণ শিক্ষার্থী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

1

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

2

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

3

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

4

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

5

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

6

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

7

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

10

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

11

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

12

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

13

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

14

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

15

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

16

এক সপ্তাহের বাংলাদেশ: পরিবর্তনের প্রত্যাশা, সংকট ও সম্ভাবনা

17

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

18

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

19

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

20